1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাইবান্ধায় মোবাইল দোকানে চুরি: চোরাই ১৭ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ - Stbanglatv.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

গাইবান্ধায় মোবাইল দোকানে চুরি: চোরাই ১৭ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে গাইবান্ধা সদর হকার্স মার্কেট থেকে চুরি যাওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এর আগে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গাইবান্ধার পুলিশ সুপার জনাব মো. জসিম উদ্দিন-এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব বিদ্রোহ কুমার কুন্ডু-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মো. সেলিম রেজা-এর নেতৃত্বে বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. জুলিয়াস রহমানসহ কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল অংশ নেয়।

পুলিশ জানায়, গত ২৪ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর এলাকার ব্যবসায়ী মুকুল মিয়া তার মোবাইল ফোনের দোকানে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। পরদিন সকাল আনুমানিক ৯টার দিকে দোকানে এসে তিনি দেখতে পান, দোকানের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে দোকানের ভেতরে প্রবেশ করে দেখতে পান, দোকানের ওপরের টিন কাটা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রাত ১টা থেকে সকাল ৯টার মধ্যে কোনো একসময় চোর বা চোরেরা দোকানের ওপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল—২৭টি স্মার্টফোন, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা; ১১০টি বাটন ফোন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা; এছাড়া চার্জার, ইয়ারফোনসহ অন্যান্য মালামাল, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের মোট আনুমানিক মূল্য ৮ লাখ ৫৫ হাজার টাকা।

এ ঘটনায় বাদী মুকুল মিয়া সুন্দরগঞ্জ থানায় এফআইআর নং-০৪, তারিখ-১ জুলাই ২০২৬, জিআর নং-২১৬/২০২৬, সময় ২১:২০ ঘটিকায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪৬১ ধারায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় গত( ৫ সেপ্টেম্বর ২০২৬) গাইবান্ধা সদর থানার গাইবান্ধা সদর হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। পরে জব্দতালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়।

অভিযানকালে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—

১. শ্রী গৌর চন্দ্র বিশ্বাস (৩৯)

পিতা- শ্রী গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস

মাতা- মৃত শোভা রানী বিশ্বাস

সাং- কলেজপাড়া,থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা।

২. মো. সুজন মাহামুদ (৪০)

পিতা- মো. মজিবর রহমান

সাং- মধ্য-ফলিয়া (পুলবন্দি)

থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলায় এর আগে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চুরি যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি