
ডেস্ক রিপোর্টঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। দেশে ফেরার বিষয়ে ভারত বা বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো গোপন সমঝোতা হয়নি বলেও দাবি করেন তিনি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও দলীয় রাজনৈতিক আলোচনার বিষয়। দেশে ফিরে জনগণের পাশে দাঁড়াতে চান বলেও জানান তিনি।
সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ ও মন্তব্য করেন শেখ হাসিনা। তবে এসব বক্তব্য সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বাধীন প্রতিক্রিয়া ছাড়া প্রকাশিত হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
© All rights reserved © 2023
Leave a Reply