1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

  • চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে শহিদ সাটু অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের অনার্স প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) এবং একাদশ শ্রেণির (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু ওবাইদা হাসিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ। প্রোগ্রামের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) মো. এস এম ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুজার গিফারী, সংগঠনটির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির হাফেজ গোলাম রাব্বানী এবং ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি ও পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন, নৈতিকতা, শৃঙ্খলা ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরা হয়। নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরুতে সঠিক লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি