
মোঃ আশরাফুল আলম,দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জনপ্রিয়
জনপ্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে একজন শিক্ষা অনুরাগী, মাদকবিরোধী ও সমাজসেবক হিসেবে পরিচিত। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষা বিস্তার, মাদক নির্মূল, রাস্তাঘাট উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে থাকার জন্য সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
স্থানীয়রা জানান, তার সময়ে ৬ নং দৌলতপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণে তার ভূমিকা উল্লেখযোগ্য।এ বিষয়ে চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনাদের ভালোবাসায় আমি চেয়ারম্যান হয়েছি। বাকি কাজগুলো সম্পন্ন করতে এবং দৌলতপুর কে একটি মডেল, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়তে আবারও আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।
আগামী নির্বাচনেও তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ ভোটাররা। তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী।
© All rights reserved © 2023
Leave a Reply