1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফুলবাড়ীতে জমি দখলচেষ্টা, ওভাঙচুর লুটপাটের থানায় অভিযোগ। - Stbanglatv.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ফুলবাড়ীতে জমি দখলচেষ্টা, ওভাঙচুর লুটপাটের থানায় অভিযোগ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

 

মোঃ আশরাফুল আলম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ী ঘর ভাঙচুর, গাছপালা কেটে ফেলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইসমাইল (৩৫) বাদী হয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী দীর্ঘদিন যাবৎ তার পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছেন। প্রায় ৫ বছর পূর্বে তিনি ওই জমিতে তার বোন ও বোন জামাইকে বাড়ী নির্মাণ করে বসবাসের সুযোগ করে দেন। বোন জামাই প্যারালাইজড রোগী। অভিযোগে বলা হয়, বিবাদীগণ ওই জমি তাদের বলে দাবি করে দীর্ঘদিন ধরে জোরপূর্বক অবৈধ ভাবে দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে বাধা দিতে গেলে তারা বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালা ও প্রাণনাশের হুমকি দেয়।গত ০৮/১০/২০২৬ ইং তারিখ আনুমানিক সকাল ৮.০০টায় বিবাদীগণ সংঘবদ্ধ হয়ে দা, হাসুয়া, লোহার রড, কোদাল, শাবল, লাঠি ভুক্তভোগীর বোন ও বোন জামাইয়ের বাড়ীতে অবৈধভাবে প্রবেশ করে।এসময় তারা বাড়ীর লোকজনকে গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বলে আজকে তোদের এই বাড়ী ভেঙে ফেলে দিয়ে এই জায়গা দখল করবো। পরে তারা ঘর-বাড়ি ভেঙে, গাছপালা কেটে, ঘরে থাকা চালের বস্তা, আসবাবপত্র, বাড়ির টিন ও নগদ ৫০,০০০/- টাকাসহ সর্বমোট প্রায় ৩,৭৫,০০০/- (তিন লক্ষ পঁচাত্তর হাজার) টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ঘটনার সময় বড় ধরনের বিশৃঙ্খলা ও প্রাণহানির আশঙ্কায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা কিছু বলতে পারেনি। বর্তমানে তারা জমি-জায়গা নিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে জানানো হয়।এ বিষয়ে ভুক্তভোগী ইসমাইল জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনার বিষয়ে অবগত আছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।এ বিষয় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি