1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ ‘ছোট চেয়ারম্যান’ ও সহযোগী গ্রেফতার - Stbanglatv.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ ‘ছোট চেয়ারম্যান’ ও সহযোগী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

বিশেষ প্রতিনিধি : চৌধুরী জুয়েল রানা

 

নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ আশিক শেখ ও তার সহযোগী অহিদুল শেখকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ডুমুরিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আশিক শেখ, পিতা মৃত বালা শেখ এবং তার সহযোগী অহিদুল শেখ, পিতা নুরু শেখ। স্থানীয়ভাবে আশিক শেখ ‘ছোট চেয়ারম্যান’ নামে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলীর নির্দেশনায় এসআই এফ এম তারেক ও এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ ডুমুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আশিক শেখ ও অহিদুল শেখের কাছ থেকে ২০০ পিস ইয়াবা (মাদক)উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি