
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুনের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ওয়ালী নেওয়াজ খান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুন নাঈম শুভ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জের হাজারো ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীর আবেগ, ভালোবাসা ও আস্থার স্থান। মৃত্যুকে জয় করে ফিরে আসা এই ছাত্রনেতা অনেকের জন্য সাহস ও অনুপ্রেরণার প্রতীক।
তিনি আরও বলেন, জীবন মানেই সংগ্রাম ও যুদ্ধ। জীবনের পথে হার-জিত থাকবেই। ধৈর্য, সাহস ও মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে একদিন না একদিন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।
জান্নাতুন নাঈম শুভ বলেন, ‘আমরা সবসময় আপনার পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। আপনার সঙ্গে চলতে গিয়ে আমাদের কোনো ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রয়োজনে শাসন করবেন, তবে আপনার ভালোবাসা থেকে কখনো বঞ্চিত করবেন না।’
জন্মদিনে আব্দুল্লাহ আল মামুনের সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
© All rights reserved © 2023
Leave a Reply