1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রামে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

কুড়িগ্রামে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে একইদিন দুপুরে নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদিজামালপুর (কানিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তাররা হলেন, চামটারপাড় এলাকার মো. হেলাল উদ্দিন (৩৭) এবং বিদ্যুৎপাড়া এলাকার মো. রাব্বি মিয়া (২৬)।

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি দল কানিপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ৯০০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

 

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় মামলা হয়েছে। জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি