1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক, স্থানীয়দের হাতে আটক - Stbanglatv.com
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক, স্থানীয়দের হাতে আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

নিজস্ব প্রতিবেদক,

 

নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া এলাকায় সৌদি প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর ঘরে গভীর রাতে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক যুবকের নাম শান্ত রহমান। তিনি নড়াগাতী থানার চর যোগানিয়া গ্রামের মিজানুর রহমান ওরফে ‘ডিস মিজান’-এর ছেলে।

স্থানীয় সূত্র ও বাঐসোনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সোহাগ শেখ জানান, সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে শান্ত রহমানকে দক্ষিণ যোগানিয়া এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমানের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবক ও হাবিবুর রহমানের স্ত্রীকে থানায় নিয়ে যায়।

পরদিন সকালে হাবিবুর রহমানের শ্বশুর কামরুল খান এবং শান্ত রহমানের পরিবারের সদস্যরা থানায় আসেন। পরে বিষয়টি নিয়ে নাটকীয়তা পরে সমঝোতা মধ্য দিয়ে প্রবাসীর স্ত্রীকে ছেড়ে দেয়া হয়।

 

নড়াগাতী থানার এসআই মনির জানান, “ঘটনার সংবাদ ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুজনকে থানায় আনা হয়। পরবর্তীতে প্রবাসীর স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শান্ত রহমানকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি