
মোঃ হাসিবুর রহমান,বিশেষ প্রতিনিধি নড়াইল।
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কালিয়া প্রেসক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাংবাদিক মোঃ বাবলু মল্লিক মাদক ব্যবসায়ীদের নৃশংস হামলার শিকার হয়েছেন। গতরাত ৮ ঘটিকার সময় বাগুডাঙ্গা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ এবং এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন সাংবাদিক বাবলু মল্লিক। এর জের ধরেই চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে তাঁর ওপর এই হামলা চালায়।
এ ঘটনায় সাংবাদিক সমাজ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নড়াগাতী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply