1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জমি বিক্রি করে বিশাল জার্মান পতাকা তৈরি করলেন মাগুরার আমজাদ - Stbanglatv.com
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

জমি বিক্রি করে বিশাল জার্মান পতাকা তৈরি করলেন মাগুরার আমজাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭ Time View

 

নিজস্ব প্রতিবেদক

ফুটবল বিশ্বকাপ সামনে রেখে মাগুরায় ব্যতিক্রমধর্মী এক আয়োজন করেছেন জার্মান ফুটবল দলের এক ভক্ত। নিজের জমি বিক্রি করে তিনি তৈরি করেছেন প্রায় সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকা।

বুধবার সকালে মাগুরা শহরতলীর একটি মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকাটি প্রদর্শন করা হয়। আয়োজনকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা ফুটবল সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিল, বাদ্যযন্ত্র ও নানা আয়োজনে মুখর ছিল পুরো এলাকা।

জানা গেছে, মাগুরা পৌর এলাকার ঘোড়ামারা গ্রামের কৃষক আমজাদ হোসেন দীর্ঘদিন ধরেই জার্মান ফুটবল দলের সমর্থক। এর আগেও তিনি বড় আকারের পতাকা তৈরি করে স্থানীয়ভাবে আলোচনায় এসেছিলেন। এবার আরও বড় পরিসরে পতাকা তৈরি করতে তিনি নিজের কিছু জমি বিক্রি করেছেন বলে জানান।

আমজাদ হোসেনের ভাষ্য, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই জার্মানির প্রতি তার বিশেষ ভালোবাসা তৈরি হয়েছে। সেই ভালোবাসার প্রকাশ হিসেবেই তিনি এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই আয়োজনকে অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি