
মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা,রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
সোমবার (২৭ জুলাই) উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুড়িয়া ঘাট থেকে লক্ষিপুর পর্যন্ত,বিভিন্ন স্থানে ভাঙ্গন ঝুঁকিপূর্ণ সরেজমিনে ঘুরে দেখেন তারা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম , রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোঃ তাজমিনুর রহমান,সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ বশির আহমেদ, রাজস্ব কর্মকর্তা মোঃ সোহেল রানা,কার্য সহকারী মোঃ মিজানুর রহমান ভাঙ্গন কবলে তো বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকার বর্তমান অবস্থা, ভাঙ্গনের তীব্রতা এবং স্থানীয়দের দুর্ভোগের কথা শোনেন। নদীর পাড় ভেঙ্গে বেশ কয়েকটি বাড়ি, ফসলি জমি ও রাস্তা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে বলে স্থানীয়রা জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক বলেন, গড়াই নদীর ভাঙ্গন পরিস্থিতি আমরা নিজেরা দেখলাম। যেসব স্থান অতি ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করে দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল বলেন, “নদী ভাঙ্গনে কসবামাজাইলের মানুষ দিশেহারা। অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করে মানুষের জান-মাল রক্ষা করতে হবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
নির্বাহী প্রকৌশলী তাজমিনুর রহমান জানান, পরিদর্শনের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত বরাদ্দের মাধ্যমে জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙ্গন রোধের কাজ শুরু করা হবে।
ভাঙ্গন কবলিত এলাকার মানুষ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
Leave a Reply