
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শিবগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপকারভোগী তিনটি পল্লী উদ্যোক্তা সমিতির ৯ জন সদস্যের মাঝে মোট ৯ লাখ টাকার উদ্দোক্তা ঋণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ঋণের চেক সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহিন আক্তার। এ সময় তিনি বলেন, উদ্দোক্তা ঋণ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে বিআরডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সঠিকভাবে ঋণের অর্থ ব্যবহার করে সদস্যরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঋণপ্রাপ্ত সদস্যরা জানান, এই অর্থ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ ও আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ করবেন। এতে তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিআরডিবি কর্মকর্তা জানান , গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে উদ্দোক্তা ঋণ কর্মসূচি অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply