1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঁশখালীতে বন্যার্ত অসহায় মানুষের পাশে ‘মানবতার ট্রাস্ট’ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

বাঁশখালীতে বন্যার্ত অসহায় মানুষের পাশে ‘মানবতার ট্রাস্ট’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

 

মোহাম্মদ আমিনুল ইসলাম,চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন Trust for Mankind (মানবতার ট্রাস্ট)।
সংগঠনটির উদ্যোগে পরিচালিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। মানবতার ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বহু পরিবার ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেকেই এখনো পর্যাপ্ত খাদ্য, নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতার ট্রাস্ট।
Trust for Mankind-এর চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। মানবতার সেবায় আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।”
ট্রাস্টের দায়িত্বশীল মো. করিম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব।”
অপর দায়িত্বশীল মো. রাশেদ বলেন, “সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে আরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
এ সময় সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোর প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি