1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আখাউড়ায় ফেসবুকে নবীজিকে (সাঃ) নিয়ে কটূক্তি: যুবক গ্রেফতার। - Stbanglatv.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

আখাউড়ায় ফেসবুকে নবীজিকে (সাঃ) নিয়ে কটূক্তি: যুবক গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

 

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসাদুজ্জামান ওয়াসিম উপজেলার আইড়ল (কর্নেল বাজার) এলাকার রতন ডাক্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ফেসবুকে মহানবী (সাঃ)-কে নিয়ে একটি কটূক্তিমূলক পোস্ট জনসমক্ষে আসলে স্থানীয়দের নজরে আসে। ঘটনাটি কেন্দ্র করে দ্রুত অসন্তোষ ছড়িয়ে পড়লে আখাউড়া থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে নেয় এবং অভিযুক্তকে সশরীরে শনাক্তে অভিযানে নামে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওয়াসিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্টের খবর পাওয়ার পর পরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সদা সতর্ক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি