
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শেখ সাদী সুমন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার আহাম্মদ মিয়ার ছেলে মোঃ আলমগীর (আসামি ১) এবং রায়পুরা উপজেলার রতনপুর এলাকার কাজল মিয়ার ছেলে সজিব মিয়া (আসামি ২)।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম/সিলেট অঞ্চল থেকে মাদকের একটি বড় চালান প্রাইভেটকারযোগে ঢাকার দিকে যাচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় তল্লাশি চৌকি বসায় পুলিশ। একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২-১২৩৮) থামিয়ে তল্লাশি চালাতেই ভেতর থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুই কারবারীকে আটক এবং মালামাল জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে পূর্বের ২টি এবং সজিবের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
© All rights reserved © 2023
Leave a Reply