1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চিনকি আস্তানায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, ওয়ারিশের সন্ধান মেলেনি - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

চিনকি আস্তানায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, ওয়ারিশের সন্ধান মেলেনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান

চট্টগ্রামের মিরসরাইয়ের উপজেলার চিনকি আস্তানা এলাকায় মইন উদ্দিন পেট্রল পাম্পের সামনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক গাড়িসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো ওয়ারিশ বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি