1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা  - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই ২০২৬) শহরের শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি মো. সাইফুল রেজা, সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি, সহ-সভাপতি মো. আশরাফুল আম্বিয়া সাগর, টিআইবির কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান এবং ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহাসহ সনাক, ইয়েস (YES) ও এসিজি (ACG)-এর সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অতীতে পরিচালিত দুর্নীতিবিরোধী কার্যক্রমের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেসব মোকাবিলায় ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচকরা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই নয়, বরং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সভা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি