
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলার লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে মো. মশিয়ার রহমান সান্টুকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, দল আশা করে এখন থেকে তিনি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন।
বিএনপির দাপ্তরিক নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
চিঠির অনুলিপি বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং নড়াইল জেলা বিএনপির সভাপতির কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ২০২৬ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. মশিয়ার রহমান সান্টুকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সর্বশেষ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল
করা হয়েছে।
Leave a Reply