
মোঃ হাসিবুর রহমান বিশেষ প্রতিনিধি নড়াইল।
নড়াইলের কালিয়ায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের মুল হোতা আরোজ আলী শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে পুলিশের সদস্যরা কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশ নেন।
গত ০৫ আগষ্ট ২৬ বুধবার দিনভর গ্রামের সাধারণ মানুষের মতোই চলাফেরা করেছেন তারা। কেউ কৃষক, কেউ ভ্যানচালক, কেউ হকার, আবার কেউ মুদিদোকানি। কিন্তু রাত নামতেই শুরু হয় পরিকল্পিত অভিযান।
গতরাত আটটার দিকে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ছদ্মবেশে জোকারচর গ্রামে অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের মুল হোতা আরোজ আলী শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আরোজ আলী শেখ কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের হেমায়েত শেখের ছেলে।
পুলিশ জানায়, আরোজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় ৫টি, নড়াইল সদর থানায় ২টি, খুলনার দিঘলিয়া থানায় ১টি এবং গোপালগঞ্জ সদর থানায় ১টি ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজরদারি চালানোর পর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সাংবাদিকদের জানান।
Leave a Reply