
বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান
ফেনীর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ফেনী মুহুরী লিও ক্লাব-এর ২০২৬–২০২৭ লিওবর্ষের ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) ফেনী লায়ন্স ফ্যামিলি কার্যালয়ে আয়োজিত এ সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং সমাজসেবামূলক উদ্যোগকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট লিও নাদিয়া আক্তার এবং সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারি লিও সালমান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও মো. এনামুল হক, ট্রেজারার লিও নূর হোসেন নিশু, জয়েন্ট সেক্রেটারি লিও মিশকাতুল জান্নাত জেসি, লিও নূর রাওয়ান ফাতিহা, জয়েন্ট ট্রেজারার লিও হুমায়রা আলম জেমী, লিও আপনান হাবিব, লিও মো. রাতুল আলমসহ ক্লাবের অন্যান্য লিও নেতৃবৃন্দ।
সভায় ২০২৬–২০২৭ লিওবর্ষে শিক্ষা, স্বাস্থ্যসেবা, রক্তদান, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, অসহায় মানুষের সহায়তা, দুর্যোগকালীন মানবিক কার্যক্রম এবং যুবসমাজকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আগামীর কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, মানবসেবাই লিও আন্দোলনের মূল দর্শন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক সমাজ গঠনে ফেনী মুহুরী লিও ক্লাব অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করবে।
সভা শেষে নতুন লিওবর্ষের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply