
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে অবস্থিত মহিষখোচা স্পার বাঁধ-২ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে সেখানে অপ্রয়োজনীয় লোকসমাগম না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, স্পার বাঁধটির বর্তমান অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জননিরাপত্তার স্বার্থে বাঁধটির ওপর বা আশপাশে অযথা ভিড় না করার জন্য স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পাউবোর কর্মকর্তারা জানান, বাঁধটির পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণের বিষয়েও কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে সতর্কতার সঙ্গে চলাচল এবং ঝুঁকিপূর্ণ অংশ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দেরও অপ্রয়োজনীয়ভাবে স্পার বাঁধে অবস্থান বা ভিড় না করে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
Leave a Reply