
বিশেষ প্রতিনিধি, মোঃ জহির খান
ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা তালিমূল কোরআন মাদ্রাসায় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন ও প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিশুদের প্রাণচাঞ্চল্য, নিষ্পাপ হাসি এবং কুরআনের আলোয় বেড়ে ওঠার অঙ্গীকার উপস্থিত সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজকুঞ্জরা নতুন সমিতি বাজার জামে মসজিদের সম্মানিত সভাপতি, ইউনাইটেড ট্রাস্টের কো-অর্ডিনেটর, পায়রা ইউথ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান এবং বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজকুঞ্জরা নতুন সমিতি বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক ড. নাছির উদ্দীন শরীফ, ৭ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।
বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনের সুশিক্ষা অর্জনের মাধ্যমে তারা ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠান শেষে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, তিনি যেন এই কোমলমতি শিশুদের দ্বীনের আলোয় আলোকিত করেন, উত্তম চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলেন এবং তাদের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের কল্যাণ সাধন করেন। আমীন।
Leave a Reply