1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় মাদারগঞ্জের সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় মাদারগঞ্জের সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে একটি সমবায় সমিতির গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মো. আব্দুল ওয়াহেদ (৫৫) গ্রেপ্তার হয়েছেন।

র‍্যাব-১৪ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। আদালতে হাজির করার পর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আব্দুল ওয়াহেদ আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক ছিলেন। সমিতির আমানতকারীদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে আটটি মামলা বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সমিতির ১২ হাজার ৬৬১ জন গ্রাহকের কাছ থেকে জমা নেওয়া প্রায় ৩৯১ কোটি ৫৭ লাখ টাকার হিসাব নিয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর তাঁকে জামায়াতে ইসলামীর পদ থেকে বহিষ্কার করা হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, নৈতিক কারণে আব্দুল ওয়াহেদকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, র‍্যাবের কাছ থেকে তাঁকে বুঝে নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি