1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় গ্যাস ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ - Stbanglatv.com
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

লোহাগড়ায় গ্যাস ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২১২ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

 

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া চৌরাস্তা এলাকায় গ্যাস ব্যবসায়ী জামাল মোল্যা (৪২)-এর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে দিঘলিয়া চৌরাস্তা এলাকায় জামাল মোল্যার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

আহত জামাল মোল্যা উপজেলার বাটিকাবাড়ি গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে হঠাৎ দোকানে ঢুকে জামাল মোল্যার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলার একপর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার পর স্থানীয় লোকজন দ্রুত জামাল মোল্যাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।

ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত রায় বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি