1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

 

মোঃ সবুজ সরকার লোহাগাড়া নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি তুলারামপুর এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

 

দুর্ঘটনার পর নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তে পুলিশ ও সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, “বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি