1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান - Stbanglatv.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

 

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এইচএসসি এবং সদস্য (মেম্বার) পদে এসএসসি সনদের মূল কপি বাধ্যতামূলক করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সঠিক নয়। নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারি করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনের সচিবের নামে প্রচারিত একটি ফটোকার্ড ও একটি কথিত পত্রিকার কাটিং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি যাচাই করে দেখা যায়, মূলধারার কোনো গণমাধ্যম কিংবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এমন কোনো তথ্য প্রকাশিত হয়নি।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ২৬ ধারা অনুযায়ী, ইউপি চেয়ারম্যান বা সদস্য পদে নির্বাচনে অংশ নিতে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। ফলে বর্তমান আইনে এসএসসি বা এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়।

তবে সম্প্রতি ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের নির্দেশনা চেয়ে করা একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। এ বিষয়ে স্থানীয় সরকার সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। হাইকোর্টের রুল, বিদ্যমান আইন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এ অবস্থায় ইউপি নির্বাচনে এসএসসি বা এইচএসসি সনদ বাধ্যতামূলক—এমন প্রচারিত তথ্যকে গুজব বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি