1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৭ লাখ টাকার মাছ নিধন - Stbanglatv.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৭ লাখ টাকার মাছ নিধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি মাছের পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ৬০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি ও দাইপুকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলী। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নাতোর গ্রামের লহলামারী এলাকায় লিজ নেওয়া পুকুরে গিয়ে তিনি বিপুল পরিমাণ মাছ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ক্ষতিগ্রস্ত সুজন আলী জানান, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে বিভিন্ন প্রজাতির প্রায় ৬০ মণ মাছ মারা যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। তিনি আরও জানান, তিন বছর আগেও একই পুকুরকে কেন্দ্র করে বিরোধের জেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছিল। সর্বশেষ তিনি ৭ লাখ ৫০ হাজার টাকায় পাঁচ বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছের বাণিজ্যিক চাষ শুরু করেন।

সুজন আলী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, পুকুরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ থাকলেও এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি