1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ - Stbanglatv.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

 

লিয়াকত হোসেন জনী, জেলা প্রতিনিধি টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় নিজ বাড়ি থেকে জালেমন (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত জালেমন উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রাথী আবুল কালাম আজাদ মিঠুর মা।

 

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে প্রতিবেশীরা জালেমনের ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

 

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে। পরে তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন এবং মাটবর ব্যাংকের নগদ অর্থ নিয়ে যায়।

 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ । হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের সনাক্তসহ দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। হত্যাকান্ডের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ প্রেক্ষিতে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি