
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০১ আগস্ট ২০২৬ (শনিবার)
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সমাপনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের সহকারী বনসংরক্ষক নায়েমা আকতার। উক্ত
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের কর্মকর্তা সেরাজুল ইসলাম , বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের এসএসও এবং ইনচার্জ ড.মোঃ আজাদুল হক জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা সহ এবং আদর্শ সবুজ নার্সারি প্রকল্পের মালিক মাহাবুব আহমেদ, খামারবাড়ি নার্সারির মালিক তাজ রহমান টনি সহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল মালিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী সফল ও শ্রেষ্ঠ নার্সারি মালিকদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন । এছাড়াও অংশকারী সকল নার্সারির মালিককে সনদ তুলে দেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সফলভাবে এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সম্পন্ন হলো।
Leave a Reply