1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণকাজ বন্ধ, ভবনে তালা কামাল উদ্দিন হলের ভিপি শুভর নেতৃত্বে ‘ত্রাসের পরিবেশ’ সৃষ্টির অভিযোগ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণকাজ বন্ধ, ভবনে তালা কামাল উদ্দিন হলের ভিপি শুভর নেতৃত্বে ‘ত্রাসের পরিবেশ’ সৃষ্টির অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ Time View

 

মোঃ আসিফুজ্জামান আসিফ নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও লেকচার থিয়েটার ভবনের চলমান নির্মাণকাজ হঠাৎ বন্ধ করে দেওয়া এবং ভবন দুটিতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আ ফ ম কামাল উদ্দিন হলের ভিপি শুভর নেতৃত্বে।

রোববার সকাল ১১টার দিকে ঝটিকা অভিযানের মতো করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় লাইব্রেরি ও লেকচার থিয়েটার ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হলে নির্মাণসাইটে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি দেখতে পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে নির্মাণসাইটের এক কর্মকর্তা অভিযোগ করে বলেন, ভবন দুটির কাজ এমনভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে সেখানে এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একই সঙ্গে প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেওয়া এবং সেখানে অশোভন কথাবার্তা বলার অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় তাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়েও অভিযোগ ও আলোচনা চলছে। তাদের দাবি, আ ফ ম কামাল উদ্দিন হলের ভিপি শুভর নেতৃত্বেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে আ ফ ম কামাল উদ্দিন হলের ভিপি শুভর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মোবাইল ফোনে কোনো কথা বলব না, সামনাসামনি পরে কথা বলব।” এরপর তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে নির্মাণকাজ বন্ধের কারণ সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) শামছুল আলম সেলিম বলেন, “তারা খেলার মাঠের জন্য কাজ বন্ধ করে দিয়েছিল। তাদের দাবি-দাওয়া সব মেনে নেওয়া হয়েছে। এখন কাজ চলমান রয়েছে।”

প্রকল্প পরিচালক নাছির উদ্দিন বলেন, “কাজ বন্ধ থাকায় সাময়িক ক্ষতি হয়েছে। তবে বিকেল চারটা থেকে আবার কাজ চলমান রয়েছে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ থাকলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে সমঝোতা হওয়ায় বিকেল থেকে লাইব্রেরি ও লেকচার থিয়েটার ভবনের নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে।

তবে হঠাৎ নির্মাণকাজ বন্ধ করে ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আলোচনা তৈরি হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এবং ঘটনার প্রকৃত কারণ আরও যাচাই করে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি