1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি সালাহ্ উদ্দিন, সম্পাদক রিপন - Stbanglatv.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি সালাহ্ উদ্দিন, সম্পাদক রিপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া:জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

 

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট কর্মচারী ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গরীবে নেওয়াজ শাকিল এবং সহ-দপ্তর সম্পাদক মজিবুর রহমানের উপস্থিতিতে জেলার ৭৬ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কণ্ঠভোটের মাধ্যমে জেলা শাখার সভাপতি হিসেবে মো. সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আক্তারুজ্জামান রিপনকে নির্বাচিত করেন।

 

নবনির্বাচিত সভাপতি মো. সালাহ উদ্দিন বলেন, সহকর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করব। সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান রিপন বলেন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং প্রশাসনিক কর্মকর্তাদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাব।

 

এ সময় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি