
মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ১২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রেহেনা সোলতানা এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফি পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটি গঠন কার্যক্রমে দায়িত্ব পালন করেন চিবাতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজাম উদ্দিন। এ সময় শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফি বলেন, নতুন ব্যবস্থাপনা কমিটির সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে।
নবনির্বাচিত কমিটির সদস্যদের বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
© All rights reserved © 2023
Leave a Reply