1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল। - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

 

মোঃ সবুজ সরদার উপজেলা প্রতিনিধি

লোহাগড়া, নড়াইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসাথে তাদের নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।

 

কেন্দ্রের এ সিদ্ধান্তের পর লোহাগড়ায় আনন্দ মিছিল ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মাঝে দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস।

 

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম এবং লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিনু শরিফ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সান্টু ।

 

স্থানীয় নেতাকর্মীরা জানান, চার নেতাই রাজপথের পরীক্ষিত ও ত্যাগী। দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীরা তাদের পদে পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন। কেন্দ্রের সিদ্ধান্তে সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

 

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পরপরই লোহাগড়া উপজেলা ও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

 

নেতাকর্মীদের মতে, এই সিদ্ধান্তের ফলে লোহাগড়া বিএনপি এখন আরও বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে। আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি