1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

 

মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ছাত্রদল। রোববার সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগেও ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

 

ভূরুঙ্গামারী সরকারি কলেজে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মাইদুল হোসাইন ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আমিনুল রহমানের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান রেজওয়ানসহ উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা। তারা কলেজ মাঠের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং জমে থাকা আবর্জনা অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করেন।

 

অন্যদিকে, সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহিমুল ইসলাম রাহাত ও সাধারণ সম্পাদক মো. শিহাব হোসেনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে প্রচার সম্পাদক সায়েদ, আকিমুল, মোহাম্মদ আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তারা প্রতিষ্ঠানের চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ক্যাম্পাসের জলাবদ্ধতা দূর করতে কাজ করেন।

 

ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি