1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, সংবর্ধনা পেলেন জুলাই যোদ্ধারা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

তাড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, সংবর্ধনা পেলেন জুলাই যোদ্ধারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলার তালিকাভুক্ত ২৭ জন জুলাই যোদ্ধার মধ্যে ১৬ জন অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমরুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা সভাপতি আবদুল কাইয়ুম মিয়া, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি আতিকুর রহমান অপু, যুবদলের উপজেলা সভাপতি শতকত হোসেন বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা আহ্বায়ক সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ (অব.) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষে আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, অনুষ্ঠানে অনুপস্থিত জুলাই যোদ্ধাদের কেউ জেলা পর্যায়ের কর্মসূচিতে, কেউ ময়মনসিংহ এবং কেউ ঢাকায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ায় উপস্থিত থাকতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি