1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে যুবক আটক - Stbanglatv.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে যুবক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি ভিভো মোবাইল ফোনসহ রিদয় (২১) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে লোহাগড়া থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা, নড়াইলের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) অমিত বিশ্বাস, এসআই (নিঃ) মোঃ সাব্বির সেখসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ নেন।

অভিযানকালে লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড এলাকা থেকে রিদয়কে আটক করা হয়। তিনি নড়াইল সদর থানার শালিকা গ্রামের বাসিন্দা। তার পিতা উজ্জল সরদার এবং মাতা আন্না বেগম।

পুলিশের দাবি, আটক রিদয় অনলাইন প্রতারণা ও জুয়া খেলার সঙ্গে জড়িত এবং এসব কাজে একটি ভিভো মোবাইল ফোন ব্যবহার করতেন। অভিযানে ওই মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি