1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযানে গাঁজাসহ ৩ জন আটক, কারাদণ্ড ও জরিমানা - Stbanglatv.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযানে গাঁজাসহ ৩ জন আটক, কারাদণ্ড ও জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১ Time View

 

 মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা,রাজবাড়ী প্রতিনিধি:

 

রাজবাড়ীতে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে গাঁজাসহ ৩ জনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

আজ শনিবার ২৯/০৮/২০২৬ দুপুর ১২:০ টা থেকে ১৪:০০ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। 

 

 অভিযান পরিচালনা করে অদ্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী জনাব মোঃ আরিফুল হক এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যবৃন্দ রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

 

অভিযানকালে ৩ জনের দেহ তল্লাশি করে গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন মোঃ রিয়াজ সর্দার (২৬),পিতা: আব্দুল মালেক সর্দার, সাং: সজ্জনকান্দা, থানা: রাজবাড়ী সদর।

খালেদ হাসান (৫০), পিতা: মৃত আব্দুল হাই খান, সাং: আটাশ কলোনী, থানা: রাজবাড়ী সদর। মোঃ সেলিম শেখ (৫০), পিতা: মৃত আজিমুদ্দিন শেখ, সাং: দয়ালনগর, থানা: রাজবাড়ী সদর।

 

পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেক আসামীকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

 

এবং ১নং ও ৩নং আসামীকে নগদ ১০০ টাকা করে মোট ২০০ টাকা এবং  ২নং আসামীকে নগদ ৫০ টাকা  অর্থদণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত রাজবাড়ী গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি