1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, ফায়ার সার্ভিস কর্মী - Stbanglatv.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

লোহাগড়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, ফায়ার সার্ভিস কর্মী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

 

মোঃ সবুজ সরদার,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ যৌতুক বিরোধ আইনের মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃত আসামির নাম *মেহেদী হাসান*, পিতা: মৃত তহমান শেখ ওরফে কোটন, গ্রাম: তালবাড়িয়া, লোহাগড়া। তিনি ফায়ার সার্ভিসে চাকরি করেন বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে (২০ আগস্ট ২০২৬) লোহাগড়া থানার ওসির নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

 

তার বিরুদ্ধে লোহাগড়া থানায় *সি.আর মামলা নং- ২৮৬/২৩, যৌতুক নিরোধ আইনের ৩ ধারায়* মামলা রয়েছে। আদালত থেকে তার নামে গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।

 

গ্রেফতারকৃত আসামিকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি