1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে ইঞ্জিনিয়ার স্যাপার্স সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  - Stbanglatv.com
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ইঞ্জিনিয়ার স্যাপার্স সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

 

আব্দুর রউফ ভূঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

 

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর এর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সংগঠন ইঞ্জিনিয়ার স্যাপার্স কল্যাণ সোসাইটি উদ্যোগে কিশোরগঞ্জে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ২২ আগষ্ট বিকালে জেলা শহরের হোটেল শেরাটনের হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আগামী ১২ ডিসেম্বর ২০২৬ ইং শনিবার সারাদেশের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কোরের সর্বস্তরের সেনা সদস্যদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার্স স্যাপার্স ডে-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায়

সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহাঙ্গীর আলম খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার ( অব:) মোঃ মাহতাব উদ্দিন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মত বিনিময় সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওয়ারেন্ট অফিসার (অব:) দেলোয়ার হোসেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কর্পোরাল (অব:) অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, সার্জেন্ট (অব:) মেসবাহ উদ্দিন আহমেদ, সার্জেন্ট (অব:) শওকত মোস্তফা খান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মোঃ সারওয়ার হোসেন, ওয়ারেন্ট অফিসার ( অব:)মোঃ শিহাব উদ্দিন, সার্জেন্ট (অব:) মোহাম্মদ আতাউর রহমান, সার্জেন্ট (অব:) মোহাম্মদ জায়েদ ইকবাল।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সার্জেন্ট (অব:)নজরুল ইসলাম, সার্জেন্ট (অব:) মোহাম্মদ জায়েদ ইকবাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি