1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ - Stbanglatv.com
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

 

গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

 

ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক বিরোধের জের ধরে এক গৃহবধূ ও তাঁর শিশু সন্তানদের ওপর হামলা, পিটিয়ে জখম এবং বসতঘরে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে শ্বাশুড়ি, দেবর ও মামা শ্বশুড়ের বিরুদ্ধে। গত ১৫ আগষ্ট ঘটনাটি ঘটেছে উপজেলার গৌরীপুর পৌর শহরের স্টেশন রোড মহল্লায়।

এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ ববিতা আক্তার (৩০) বাদী হয়ে গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় পৌরসভাধীন স্টেশন রোড মহল্লায় মোঃ শরীফ মিয়ার স্ত্রী মোছাঃ ববিতা আক্তারকে তাঁর দেবর, শ্বাশুড়ি ও মামা শ্বশুড় মারধর করে। এতে গুরুতর আহত হন ভুক্তভোগী ওই নারী। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ভুক্তভোগী ববিতা আক্তার জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাঁর দেবর মোঃ শুভ মিয়া (২০), শাশুড়ি মোছাঃ সেলিনা আক্তার (৫২) ও মামা শ্বশুর মোঃ মঞ্জু মিয়া (৪০) অতর্কিতভাবে তাদের বসতঘরে প্রবেশ করে তাকে ও তার দুই সন্তানকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার বসতঘরের এলইডি টিভি, জানালার থাই গ্লাস, মোবাইল ফোন ভাংচুর করে ৬২ হাজার টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি করে।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি