
মোঃ সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া (নড়াইল)
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ নাশকতা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমানের নেতৃত্বে শনিবার দিবাগত রাতে (২২আগস্ট ২০২৬) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
1. মোঃ উজ্জ্বল মোল্যা (৩৮) – পিতা: জাহাঙ্গীর মোল্যা, গ্রাম: রাজুপুর
2. আঃ কাদের শেখ (৩০)- পিতা: সাহিদুর রহমান, গ্রাম: বাবরা
3. আল আমিন- পিতা: হুমায়ুন ফকির, গ্রাম: জালসী
4. জিল্লুর রহমান (৫৬)- পিতা: মৃত শেখ বোরহান উদ্দিন, গ্রাম: লক্ষীপাশা
5. শেখ ছগির উদ্দিন সনেট (৩৫)- পিতা: শেখ ইউনুস আলী, গ্রাম: গোপীনাথপুর
সকলের বাড়ি লোহাগড়া থানা এলাকায়।
গ্রেফতারকৃত আসামিদের আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ সবুজ সরদার
লোহাগড়া, নড়াইল প্রতিনিধি
মোবাইল: ০১৭১২-৪৬৮৮৮০
© All rights reserved © 2023
Leave a Reply