
মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ২,৫৮,৮০০/- টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী অটোরিক্সা আটক করা হয়েছে। ২৯ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ০১টি বাংলাদেশী অটোরিক্সা আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ২,৫৮,৮০০ /-(দুই লক্ষ আটান্ন হাজার আটশত) টাকা।ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply