1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইসলামি ব্যাংক পিএলসি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এজেন্ট আউটলেটে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

ইসলামি ব্যাংক পিএলসি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এজেন্ট আউটলেটে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

 

বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান

গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক জোরদার, শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার প্রসার এবং সঞ্চয় ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামি ব্যাংক পিএলসি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এজেন্ট আউটলেটে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ আগস্ট ২০২৬) আয়োজিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামি ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন, সঞ্চয়ের গুরুত্ব এবং গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক পিএলসি কুহুমা শান্তির বাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক। তিনি বলেন, ইসলামি ব্যাংক পিএলসি শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। গ্রাহকদের উন্নত, দ্রুত ও নিরাপদ সেবা প্রদানই এ ব্যাংকের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের আর্থিক উন্নয়নে ইসলামি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি সকলকে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ আর্থিক লেনদেনে ইসলামি ব্যাংক পিএলসির সেবা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ও সহযোগিতাই ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে ইসলামি ব্যাংক পিএলসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেষে উপস্থিত গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং আরও উন্নত ও গ্রাহকবান্ধব সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি