
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘A Year of Sports, Speed and Success—Annual Sports Celebration, Prize Giving and Closing Ceremony’ শীর্ষক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো: নুরুল আমিন এর সভাপতিত্বে এবং শিক্ষার্থী নাহিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড.মো: মাসুদুর রহমান,প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেলরানা জনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, বিগত একটি বছর ধরে আমাদের শিক্ষার্থীরা শুধু ক্লাসরুম ও ল্যাবরেটরিতেই নয়, খেলার মাঠেও তাদের মেধা, গতি ও অদম্য সংকল্পের পরিচয় দিয়েছে। শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। প্রকৃত শিক্ষা হলো মানুষের মেধা, মনন ও শারীরিক সক্ষমতার সুসমন্বিত বিকাশ। খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়; এটি জীবন গড়ার এক অনন্য পাঠশালা।
উপাচার্য বলেন, মাঠের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, ধৈর্য ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার শিক্ষা দেয়। একই সঙ্গে খেলাধুলা শেখায় দলগতভাবে কাজ করা বা টিমওয়ার্কের গুরুত্ব।
তিনি বলেন, ‘তোমাদের গতি ও সাফল্য কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ থাকবে না। আমি বিশ্বাস করি, মাঠের এই শৃঙ্খলা এবং হার না মানা মানসিকতা তোমাদের আগামী দিনের কর্মজীবনে একেকজন সফল নেতা হিসেবে গড়ে তুলবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, ‘তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তোমরাই দেশের ভবিষ্যৎ।আমরা চাই এ বিশ্ববিদ্যালয় ছাত্র কেন্দ্রিক হোক। তিনি খেলাধুলার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, আমরা চাই, তোমরা বিশ্বমঞ্চে এই বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে। পরে
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।পরে আলোরতরী সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপরঅনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, চীফ মেডিকেল অফিসার ডা: মিজানুর রহমান,জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, উপাচার্যের একান্ত সচিব মো: আরিফুর রহমান নোমান, ডেপুটি রেজিস্ট্রার মো: জাহিদ আল মামুন,মো: শাহজালাল, খায়রুল বাশার মিয়া,শংকর কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন, শাহাদাৎ হোসেনসহ শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
© All rights reserved © 2023
Leave a Reply