
বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দুর্ঘটনায় আহত একটি পরিবারের এক ব্যক্তির চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করেছে সামাজিক সংগঠন পায়রা ইয়ুথ সোসাইটি (Payra Youth Society)
সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়সাল ভুইয়ার৷ উদ্যোগে দুর্ঘটনায় আহত ব্যক্তির সহায়তায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। হুইল চেয়ারটি পাওয়ায় ওই ব্যক্তির দৈনন্দিন চলাফেরা কিছুটা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সামাজিক ও পারিবারিক বিষয় বিবেচনায় সহায়তাপ্রাপ্ত ব্যক্তির পরিচয় এবং ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
পায়রা ইয়ুথ সোসাইটি দীর্ঘমেয়াদে মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করছে। সংগঠনটির এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি অন্যদেরও মানুষের কল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।
মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। পায়রা ইয়ুথ সোসাইটির এ উদ্যোগ সেই মানবিক দায়িত্ববোধেরই একটি ইতিবাচক দৃষ্টান্ত।
পায়রা ইয়ুথ সোসাইটি (Payra Youth Society)
চেয়ারম্যান: মোহাম্মদ ফয়সাল ভুইয়া
© All rights reserved © 2023
Leave a Reply