1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিঠামইনে শাওনের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন - Stbanglatv.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

মিঠামইনে শাওনের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬৩ Time View

 

সাগর আহমেদ মিঠামইন।

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে সালাউদ্দিন ওরফে শাওন (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে উপজেলার কাটখাল ইউনিয়নের ছত্রিশ গ্রামের বড় হাটির একরাম হোসেনের ছেলে সালাউদ্দিন ওরফে শাওনের মৃত্যু হয়।

 

তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে এলাকায় দুই ধরনের কথা শোনা যাচ্ছে। স্থানীয়দের একাংশ বলছেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবার আরেকটি পক্ষ বলছে, সে বিষপান করে আত্মহত্যা করেছে। তবে কোনো পক্ষই এর সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি।

 

এদিকে শাওনের পরিবারের সঙ্গে কথা বললে তারা জানান, শাওন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল। পরিবারের দাবি, নেশার কারণেই তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো ছিল না।

 

ময়না তদন্তের জন্য শাওনের লাশ মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রহস্যজনক এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি