
মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ১,৭৪,০৫০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
২১ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ মনিপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ১৫১০ পিস এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ৩৫৫ বোতল আটক করতে সক্ষম হয়। *আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ১,৭৪,০৫০/- এক লক্ষ্য চুয়াত্তুর হাজার পঞ্চাশ টাকা ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply