1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আয়োজন ও নিরাপত্তায় সন্তোষ প্রকাশ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আয়োজন ও নিরাপত্তায় সন্তোষ প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সোমবার (১৯ অক্টোবর) জেলা শহর ও আশপাশের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজার সার্বিক আয়োজন ও পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তাপসী দত্ত । অন্যদিকে, প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সোমবার রাতে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী জেলা শহরের স্কুল-কলেজ রোডের সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির, প্রতাপচন্দ্র দাস দুর্গা মন্দির, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির, চরজোতপ্রতাপ শিবতলা শিব মন্দির এবং বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুর্গামাতা ঠাকুরানী মন্দির ও বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দিরের পক্ষ থেকে তাঁকে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে পূজামণ্ডপে আগত ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে আছে। এখানে ধর্ম, বর্ণ, জাতি ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপিত হওয়া সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রতিফলন। এ সম্প্রীতি সবসময় অটুট রাখতে হবে। তিনি আরও বলেন, পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, সোমবার দুপুরে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জেলা শহরের সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির ও প্রতাপচন্দ্র দাস দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করছেন। প্রতিটি পূজামণ্ডপ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে, যাতে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়। জেলা প্রশাসকের সঙ্গে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ। অন্যদিকে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি