1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৩২১ বছরের ঐতিহ্যবাহী ‘বাইশ পুতুল’ দুর্গোৎসবে প্রতিমা মহানন্দা নদীতে বিসর্জন - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

৩২১ বছরের ঐতিহ্যবাহী ‘বাইশ পুতুল’ দুর্গোৎসবে প্রতিমা মহানন্দা নদীতে বিসর্জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ার ৩২১ বছরের ঐতিহ্যবাহী ‘বাইশ পুতুল’ দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সিঁদুর খেলা শেষে রাতে মহানন্দা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। তবে এবার মণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতি ও ঐতিহ্যবাহী মেলায় বেচাকেনা কম হওয়ায় হতাশ আয়োজক ও ব্যবসায়ীরা। এতে জেলার প্রাচীন এ দুর্গোৎসবের হারানো জৌলুস ধরে রাখা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একসঙ্গে ২২টি প্রতিমার সমাহারে ব্যতিক্রমী এ পূজা দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল জানান, এবার দর্শনার্থী কম থাকায় মন্দিরের আয় কমেছে, অথচ নিরাপত্তাসহ বিভিন্ন খাতে ব্যয় বেড়েছে। মিষ্টির দোকানি জাইদুল হক বলেন, দর্শনার্থী কম হওয়ায় তাঁর বিক্রি গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমেছে।ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক লেখক এবং আদিনা ফজলুল হক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু বলেন, একসময় এ পূজাকে ঘিরে বিশাল মেলা, যাত্রাপালা ও নাটকের আয়োজন হতো। সময়ের পরিবর্তনে এসব আয়োজন বন্ধ হয়ে গেছে এবং মেলার পরিসরও সংকুচিত হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি-বেসরকারি সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে ৩২১ বছরের এ ঐতিহ্যবাহী দুর্গোৎসব আবারও ফিরে পাবে তার হারানো জৌলুস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি